শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

রোহিঙ্গারা মিয়ানমার সরকারকে বিশ্বাস করে না : পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরানো প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, ‘রোহিঙ্গারা নিরাপত্তার ক্ষেত্রে মিয়ানমার সরকারকে বিশ্বাস করে না। সে কারণে তারা সেখানে ফিরে যেতে চায় না।

 

আজ শনিবার ২৭তম আসিয়ান রিজিওনাল ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন ভিয়েতনামের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ফাম বিন মিনহ।

ড. মোমেন বলেন, ‘রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের সঙ্গে তিনটি চুক্তি সই হয়েছে। মিয়ানমার বলেছে, রোহিঙ্গাদের জন্য সেখানে অনকূল পরিবেশ তৈরি করবে। তবে সেখানে অনুকূল পরিবেশ তৈরি না হওয়ায় একজন রোহিঙ্গাও ফেরত যায়নি।’

 

রোহিঙ্গারা ফেরত না গেলে উগ্রবাদের ঝুঁকি রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘রোহিঙ্গাদের নিরাপদে ফেরানোর লক্ষ্যে রাখাইনে আসিয়ান, রাশিয়া, চীন, ভারতসহ অন্য যেকোনো বন্ধুদেশকে পছন্দমতো বেসামরিক পর্যবেক্ষক নিয়োগ করতে পারে মিয়ানমার।’

 

রোহিঙ্গাদের করোনায় আক্রান্তের বিষয়ে তিনি বলেন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ করোনা মহামারি মোকাবিলা করছে। তবে খুব কমসংখ্যক রোহিঙ্গা করোনায় আক্রান্ত হয়েছেন। করোনার টিকা পাওয়া গেলে কোনো ধরনের বৈষম্য ছাড়াই তা বিতরণে জোর দেওয়া হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023