শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

চাকরি প্রত্যাশীদের জন্য আসছে সুখবর

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

করোনার সংক্রমণে বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও প্রায় সব ক্ষেত্রেই স্থবিরতা নেমে এসেছে। এতে থমকে গেছে চাকরিতে নিয়োগপ্রক্রিয়া। এই মহামারি চাকরিপ্রত্যাশী বেকারদের জীবনে ফেলেছে কালো মেঘের ছায়া। গত মার্চ থেকে জুলাই মাস পর্যন্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ নেমে যায় প্রায় শূন্যের কোঠায়।

 

 

তবে করোনার বিস্তারকে সঙ্গী করে মানিয়ে চলায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য বেড়েছে। পুরোদমে চলছে গণপরিবহন। গতি ফিরেছে অপ্রাতিষ্ঠানিক খাতেও। এ অবস্থায় চাকরিতে নিয়োগে জেঁকে বসা স্থবিরতা কাটতে শুরু করেছে।

 

গত আগস্ট মাস থেকে নতুন করে প্রকাশিত হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি। স্বাভাবিকের তুলনার বিজ্ঞপ্তি প্রকাশ কম হলেও পরিস্থিতির উন্নতি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

খোঁজ নিয়ে জানা যায়, করোনা পরিস্থিতিকে বাস্তবতা ধরে নিয়েই বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, মন্ত্রণালয় ও অধিদপ্তর থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। গত আগস্টে অর্ধশতাধিক প্রতিষ্ঠানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আরো বেশ কিছু বিজ্ঞপ্তি প্রকাশের অপেক্ষায়।

 

জানা যায়, কৃষি মন্ত্রণালয়ের অধীন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগপ্রক্রিয়ায় স্থগিত হওয়া মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময় ঘোষণা করা হয়েছে। জনতা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার (এইও) পদে স্থগিত থাকা মৌখিক পরীক্ষা শুরু হচ্ছে। সমাজসেবা অধিদপ্তরে ৩৭টি ক্যাটাগরির ৩৪৫টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ৪৩টি পদ, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ ও সিলেট গ্যাসফিল্ডস লিমিটেডের ১৩ ক্যাটাগরির ১০৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।

 

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আওতায় মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে পরিচালিত ব্যাংকার্স সিলেকশন কমিটির আওতায় স্থগিত হওয়া সাতটি ব্যাংকে নিয়োগ পরীক্ষার জন্য আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে প্রবেশপত্র ডাউনলোডের সময় দেওয়া হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিও আগামী অক্টোবরে প্রকাশ হতে পারে বলে আলোচনা রয়েছে।

 

উল্লেখ্য, গত মার্চে করোনাভাইরাস ছড়িয়ে পড়লে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। ওই সময় থেকে একের পর এক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়। সাধারণ ছুটির সময় বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অর্ধশতাধিক নিয়োগপ্রক্রিয়া স্থগিত করা হয়। জনবল চাহিদা থাকা সত্ত্বেও বিগত সময়টাতে আর বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। আগস্ট থেকে সেই চিত্র পাল্টাচ্ছে। জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ পুনরায় শুরু হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023