শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বিকেলে জিসিএয়ের আঞ্চলিক অফিস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

দক্ষিণ এশিয়ার জন্য গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন (জিসিএ) বাংলাদেশের আঞ্চলিক কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে জিসিএয়ের উদ্বোধন করবেন বাংলাদেশের সরকারপ্রধান।

 

 

অভিযোজন সম্পর্কিত গ্লোবাল সেন্টার বোর্ডের চেয়ারম্যান এবং জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন ভার্চুয়াল এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

 

অনুষ্ঠানে দক্ষিণ এশীয় দেশগুলোর মন্ত্রীরা বক্তব্য দেবেন। এছাড়া গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা প্যাট্রিক ভারকুইজেনও বক্তব্য দেবেন বলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানের পর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয় একটি সংবাদ সম্মেলনের আয়োজন করবে। এতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বক্তব্য দেবেন।

 

পরে দক্ষিণ এশিয়ার বিশেষজ্ঞ, শিক্ষাবিদ এবং জলবায়ু পরিবর্তন নিয়ে কর্মরত বৈশ্বিক সংস্থার প্রতিনিধিরা জিসিএ সাউথ এশিয়া পার্টনারশিপ ফোরামের অংশগ্রহণ করবেন।

 

প্যানেল আলোচনার পর ক্লাইমেট ভালনারেবল ফোরামের থিমেটিক অ্যাম্বাসেডর সায়মা ওয়াজেদ হোসেন ইয়ুথ অ্যাডাপ্টেশন নেটওয়ার্কের উদ্বোধন করবেন।

 

জিসিএ আঞ্চলিক কেন্দ্রটি ঢাকার আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের নতুন ভবনে অবস্থিত। ঢাকায় আঞ্চলিক অভিযোজন কেন্দ্রের (জিসিএ) উদ্বোধনী অনুষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে উৎসর্গ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023