শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

তিস্তায় বাড়ছে পানি, আবারও বন্যার আশঙ্কা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০

লালমনিরহাট প্রতিনিধি

দীর্ঘ ২ মাস পর তিস্তাপাড়ে আবারও বাড়ছে পানি। ফলে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। ভারত গজল ডোবা ব্যারেজের সব কটি গেট খুলে দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় তিস্তার ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে ১৫ সেন্টিমিটার। যা এখন বিপদসীমার ১০ সেন্টিমিটার নিচে রয়েছে।

 

পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকতা আরও জানান, সার্বিক বিবেচনায় মনে হচ্ছে সন্ধ্যা নাগাদ এই পানি আরও ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি হতে পারে। এতে বিপদসীমার ১০ সেন্টিমিটার পর্যন্ত তিস্তার পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এদিকে আবারও পানি বৃদ্ধিতে ভাঙন ও ফসল ক্ষতির আশঙ্কায় পড়েছেন তিস্তার ১৫২ কিলোমিটার অববাহিকার মানুষ।

গত ২ মাস আগে বন্যার পানি নেমে যাওয়ার পর ঘরে ফিরেছিলো চরের মানুষজন। প্রমত্তা তিস্তা শুকিয়ে গিয়েছিলো। কিন্তু গত ২ দিন থেকে টানা বর্ষণ ও উজানের ঢলের কারণে তিস্তা অববাহিকায় আবারও বন্যা পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে।

 

জুলাই মাসের ৫ তারিখে সর্বশেষ তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করেছিলো। সর্বশেষ আজ মঙ্গলবার দুুপুর ১২টা থেকে আবারও পানি বাড়তে শুরু করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023