শিরোনাম :
বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মামলা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মামলা করেছে পুলিশ। গত শুক্রবার রাতে মসজিদে বিস্ফোরণের সেই ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৩ জন। হতাহতের ঘটনায় অবহেলার জন্য দায়ী অজ্ঞাতদের আসামি করে এসআই হুমায়ুন কবির বাদী হয়ে ফতুল্লা থানায় মামলাটি করেছেন। মামলায় বিদ্যুৎ, গ্যাস কর্মকর্তাসহ মসজিদ কমিটির বিরুদ্ধে অবহেলা গাফিলতির অভিযোগ করা হয়েছে।

 

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম জানান, পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোণের ঘটনায় অজ্ঞাতজনকে আসামি করে শনিবার বিকেলে একটি মামলা করেছে এসআই হুমায়ূন কবীর।

তিনি আরও জানান, মসজিদে বিস্ফোরণের ঘটনায় প্রায় তিন থেকে চারটি তদন্ত কমিটি হয়েছে। আমরা তদন্ত কমিটির রিপোর্ট দেখে কোনো গাফিলতি থাকলে ব্যবস্থা নেব।

 

প্রসঙ্গত, শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে এশার নামাজ চলাকালীন পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এদের মধ্যে আজ রবিবার সকাল পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন ১৪ জনের অবস্থাও আশঙ্কাজনক। বিস্ফোরণে ৩৭ জন দগ্ধ হলে রাতেই তাদের ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তাদের শরীরের ৬০ থেকে ৯০ শতাংশ দগ্ধ হয়েছে বলে হাসপাতাল থেকে জানানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023