শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

ইউএনওর ওপর হামলা: দুই আসামি ৭ দিনের রিমান্ডে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২ আসামিকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

শনিবার বিকেল সাড়ে ৫টায় আটক ২ আসামিকে দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঘোড়াঘাট আমলী আদালত-৭ এর বিচারক শিশির কুমার বসুর আদালতে হাজির করা হয়। আসামিরা হলেন, নবিরুল ইসলাম (৩৪) ও সান্টু কুমার বিশ্বাসকে (৩২)।

 

মামলার তদন্ত কর্মকর্তা ঘোড়াঘাট থানা ইন্সপেক্টর (তদন্ত) মমিনুল ইসলাম দুই আসামিকে ১০ দিনে রিমান্ড আবেদন করেন। বিচারক শিশির কুমার বসু ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

পরে মামলাটি ঘোড়াঘাট থানা পুলিশের কাছ থেকে নিয়ে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

 

দিনাজপুরের কোর্ট পুলিশ পরিদর্শক মো. ইসরাইল হোসেন জানান, বিকেলে আটক ২ আসামি নবিরুল ইসলাম ও সান্টু কুমারকে আদালতের বিচারকের নিকট সোপর্দ করা হয়। প্রথম থেকে ঘোড়াঘাট থানার পরিদর্শক মোমিনুল ইসলাম মামলার তদন্ত করছিলেন। পরবর্তীতে মামলাটি পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়। দিনাজপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর মামলাটি তদন্ত করছেন।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির ওসি ইমাম জাফর জানান, মামলাটি গুরুত্বপূর্ণ হওয়ায় আমরা আসামিদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য বিচারকের নিকট ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলাম। বিজ্ঞ বিচারক ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। মামলাটি আমরা গুরুত্বের সাথে দেখছি।

 

তিনি বলেন, মামলার প্রধান আসামি আসাদুল ইসলামকে এখনও আমাদের কাছে হস্তান্তর করা হয়নি। আমাদের কাছে হস্তান্তর করা হলে তারও বিরুদ্ধে রিমান্ড চাইব আমরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023