শিরোনাম :

স্বামীর সম্পত্তিতে ভাগ পাবেন হিন্দু বিধবারা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

দেশের হিন্দু বিধবারা স্বামীর সব সম্পত্তিতে ভাগ পাবেন মর্মে ঐতিহাসিক রায় দিয়েছেন হাইকোর্ট।

 

এ সংক্রান্ত একটি মামলার চূড়ান্ত শুনানি শেষে বুধবার (২ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর একক বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

 

বাংলাদেশের সংবিধানে নারী-পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে। নারী নীতিতেও বলা হয়েছে সমান অধিকারের কথা। কিন্তু সম্পত্তিতে এ দেশের হিন্দু নারীর উত্তরাধিকার প্রতিষ্ঠা পায়নি এতকাল।

 

বুধবারের এ রায়ের ফলে হিন্দু নারীরা সেই উত্তরাধিকারের স্বীকৃতি পেলেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023