শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

মাছ ধরা নিয়ে সংঘর্ষ, ২ ভাইকে কুপিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৪ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাছ ধরাকে কেন্দ্র করে ২ ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। নিহতরা হলেন- শামীম (২৬), রাকিব (১৬)।

 

সোমবার সকাল ৭টার দিকে হাওলি গ্রামে এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, রোববার হাওলি গ্রামে একটি বিলে মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধে জড়ান ২ পরিবার। তারপর সোমবার সকালে আবারও এ নিয়ে দুই পরিবারের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়ে একপর্যায়ে সংঘর্ষে ২ ভাইকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ পরিবারের লোকজন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়।

 

তাৎক্ষণিক তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাদের মধ্যে ২ ভাইকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত অপরজন বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

 

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023