শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

ভালুকায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৬

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২২ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

ময়মনসিংহের ভালুকায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। শনিবার সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুদ্দীন জানান, হালুয়াঘাট থেকে ঢাকা যাচ্ছিল ইমাম পরিবহনের দ্রুতগতির একটি বাস। সকাল ৯টার দিকে উপজেলার কলেজগেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সঙ্গে ময়মনসিংহগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের ৬ জনের মৃত্যু হয়।

 

‘নিহতদের মধ‌্যে তিনজন পুরুষ, দুইজন নারী ও এক শিশু রয়েছে। তারা সবাই প্রাইভেটকারের যাত্রী ছিলেন। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।’ তিনি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023