শিরোনাম :
কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স হবে বগুড়ায় দেড় লাখ অটো গিলে খাচ্ছে বিদ্যুৎ বগুড়ায় আবাসিক হোটেল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? আগামী সপ্তাহে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল দুই কারণে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত নন্দীগ্রামে কৃষিসেবা পৌঁছে দিতে কৃষকের দোরগোড়ায় কৃষি কর্মকর্তারা অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি তৈরি, বগুড়ায় দুই কারখানাকে জরিমানা বগুড়ার ৯ শিক্ষাপ্রতিষ্ঠানে সবাই ফেল, কারণ খুঁজতে ইউএনওদের নির্দেশ অশান্তি ভুলে পরিবর্তনের হাত ধরেছে নন্দীগ্রাম, হলদি নদীতে সেতু

বৈরি আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া লঞ্চ চলাচল বন্ধ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

বৈরি আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে ফেরি চলাচল। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

 

 

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক (নৌ-ট্রাফিক) ফরিদুর রহমান।

 

তিনি জানান, বৃহস্পতিবার সকাল থেকেই প্রবল বাতাস ও বৃষ্টি হচ্ছে। এ কারণে নদীতে ঢেউয়ের সৃষ্টি হয়েছে। ফলে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজীরহাট নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলেই পুনরায় লঞ্চ চলাচল শুরু হবে বলে জানান তিনি।

 

এদিকে লঞ্চ চলাচল বন্ধ থাকলেও পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে স্বাভাবিক রয়েছে ফেরি চলাচল। ফলে যাত্রীরা ফেরিতে নদী পারাপার হচ্ছে বলে জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023