শিরোনাম :
বগুড়ায়  আলোচিত সেঞ্চুরি মোটেলে ফুর্তি করতে এসে প্রেমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রেমিকা আটক নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু

ময়নাতদন্ত রিপোর্ট; আঘাতজনিত কারণেই যশোরের সেই তিন কিশোরের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে আঘাতজনিত কারণে‌ই তিন কিশোরের মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্ত রিপোর্টে বলা হয়েছে। যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলিপ কুমার রায় বলেছেন, তিন কিশোরের মরদেহের পায়ে, পিঠে ও মাথায় আঘাতের চিহ্ন আছে। মূলত মস্তিস্কে আঘাতজনিত কারণেই তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট যশোরের সিভিল সার্জনের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তত্ত্বাবধায়ক।

 

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, হাসপাতাল থেকে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরই তা যশোরের পুলিশ সুপারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

গত বৃহস্পতিবার যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে নির্মম পিটুনিতে সেখানে বন্দি থাকা তিন কিশোর পারভেজ হাসান রাব্বি (১৮), রাসেল সুজন (১৮) ও নাইম হোসেন (১৭) মারা যায়। আহত হয় আরও ১৫ কিশোর। কেন্দ্র কর্তৃপক্ষ প্রথমে বিষয়টি কিশোরদের দুই গ্রুপের মারামারি বলে বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। কিন্তু পরে আহতদের বক্তব্য ও পুলিশের তদন্তে বেরিয়ে আস, কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারিদের নির্মম পিটুনিতেই ওই হতাহতের ঘটনা ঘটে।

 

এ ব্যাপারে নিহত রাব্বির পিতা রোকা মিয়া বাদী হয়ে যশোর কোতয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশে এ ঘটনায় ওই কেন্দ্রের ৫ কর্মকর্তাকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। ওই ৫ কর্মকর্তাকেই সমাজসেবা অধিদপ্তর সাময়িক বরখাস্ত করেছে।

 

এদিকে, যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মাসুদ গ্রেফতার ও সাময়িক বরখাস্ত হওয়ায় ওই পদে সমাজসেবা অধিদপ্তরের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র খুলনার সহকারি পরিচালক জাকির হোসেনকে নিযুক্ত করা হয়েছে। ইতিমধ্যেই তিনি সেখানে যোগদান করেছেন বলে যশোর সমাজসেবা কার্যালয় থেকে জানানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023