শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

গাজীপুরে পিকআপ উল্টে নিহত ২

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৬ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে ২ জন নিহত হয়েছেন। রোববার সকালে সদর উপজেলার হোতাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- আনোয়ার হোসেন ও আমির হোসেন। তাদের বাড়ি নেত্রকোনায়।

 

নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মশিউর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি পিকআপ ময়মনসিংহের দিকে যাচ্ছিল। সকালে হোতাপাড়া এলাকায় পৌঁছালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলে পিকআপে থাকা ২ জন নিহত হন।

 

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত পিকআপসহ মরদেহ উদ্ধার করে হাইওয়ে ফাঁড়িতে আনা হয়েছে। নিহতরা পিকআপের চালক ও হেলপার বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023