শিরোনাম :
কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স হবে বগুড়ায় দেড় লাখ অটো গিলে খাচ্ছে বিদ্যুৎ বগুড়ায় আবাসিক হোটেল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? আগামী সপ্তাহে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল দুই কারণে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত নন্দীগ্রামে কৃষিসেবা পৌঁছে দিতে কৃষকের দোরগোড়ায় কৃষি কর্মকর্তারা অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি তৈরি, বগুড়ায় দুই কারখানাকে জরিমানা বগুড়ার ৯ শিক্ষাপ্রতিষ্ঠানে সবাই ফেল, কারণ খুঁজতে ইউএনওদের নির্দেশ অশান্তি ভুলে পরিবর্তনের হাত ধরেছে নন্দীগ্রাম, হলদি নদীতে সেতু

ধামরাইয়ে বাস চাপায় নিহত ২

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৬ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী বাসের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে ঘটে।

 

নিহতরা হলেন- ধামরাইয়ের উত্তর হাতকড়া এলাকার সাগর আলীর ছেলে সজিব (২১) এবং অপরজন একই এলাকার আলতাব হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (২০)।

 

পুলিশ জানায়, সকালে হাতকড়া এলাকা থেকে মোটরসাইকেলযোগে ঢাকার দিকে যাচ্ছিলেন সজিব ও রাশিদুল। এ সময় ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় পৌঁছালে পাটুরিয়াগামী সাকুরা পরিবহনের (ঢাকা মেট্রো ব ১১-৩৩২০) নামের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা ২ জন আরোহীই মারা যান।

 

ধামরাই থানার পুলিশ পরিদর্শক দীপক চন্দ্র সাহা জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় বাস চালক পলাতক থাকলেও বাস-মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023