শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

ভারতে ৪ মাস জেল খেটে দেশে ফিরলো তাবলিগ জামাতের ১৭ সদস্য

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১০ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশের তাবলিগ জামাতের ১৭ জনকে হস্তান্তর করেছে। সোমবার (১০ আগস্ট) তাবলিগ জামাতের এই ১৭ জন সদস্যকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের নিকট হস্তান্তর করা হয়। তাদেরকে ১৪ দিনের জন্য যশোরের ঝিকরগাছার গাজীর দরগাহের প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর আগে ভারতে করোনা ছড়ানোর অভিযোগে তাদেরকে আটক করে জেলহাজতে পাঠানো হয়।

 

জানা যায়, এ বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে ২৬৫ জন তাবলিগ জামাতের কর্মীরা পাসপোর্ট যোগে ভারতে যায়। এসময় ভারতে করোনা প্রাদুর্ভাব দেখা দেয়। এ অবস্থার মধ্যে তাবলিগ কর্মীরা সেখানে অবস্থান করছিল। তাদের বিরুদ্ধে করোনা সংক্রমণ ছড়ানোর অভিযোগ আনে ভারত সরকার। পরে ভারতের পুলিশ তাদের আটক করে হরিয়ানা জেলখানায় পাঠায়। সেখানকার আদালত তাদের ৪ মাস সাজা দেয়। সাজার মেয়াদ শেষ হওয়ার পরে দুই দেশের রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনার পর গতকাল ওই ১৭ জন সদস্য দেশে ফিরে আসেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাসিন খান বলেন, ভারতে আটক তাবলিগ জামাতের ৮ নারীসহ ১৭জনকে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ আমাদের কাছে হস্তান্তর করে।

 

এ বিষয়ে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার আশরাফুজ্জামান জানান, ফেরত আসা তাবলিগ সদস্যদের প্রাথমিকভাবে শারীরিক পরীক্ষা করা হয়েছে। যেহেতু তারা দীর্ঘদিন ভারতের বিভিন্ন অঞ্চলে গণজামায়াতে মধ্যে ছিলেন। তারপর তারা ৪ মাস জেল হাজতে ছিলেন । তাদের শরীরে করোনাভাইরাস আছে কিনা সেজন্য ১৪ দিনের জন্য সরকারি তত্বাবধানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

 

এদিকে, দেশে ফেরত আসা তাব্লিগ জামাতের এক সদস্য জানান, বাকিদেরকেও পর্যায়ক্রমে ফেরত পাঠাবে বলে তাদেরকে জানানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023