শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

যমুনায় পিকনিকের নৌকাডুবি, নিখোঁজ ৫ জনের সন্ধান মেলেনি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
????? ????? ????????, ?????? ?

স্টাফ রিপোর্টার, ঢাকা

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় যমুনায় পিকনিকের নৌকাডুবির ঘটনায় পাঁচজন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত নিখোঁজ আরোহীদের সন্ধান পাওয়া যায়নি।

 

এর আগে বুধবার বিকাল ৫টার দিকে সিরাজগঞ্জের চায়নাঘাটের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

 

নিখোঁজরা হলেন- উপজেলার নগদা শিমলা ইউনিয়নের বাইশকাইল পূর্বপাড়া গ্রামের সাত্তার মণ্ডলের ছেলে মারুফ হাসান (২৬), আ. রশিদের ছেলে হাসিনুর রহমান (৩০), আবুল হোসেনের ছেলে মিজান (২৮), সোহরাব হোসেনের ছেলে শরিফ (১৭) ও কিতাব আলীর ছেলে শাহাদত (১৭)।

 

গোপালপুর থানার ওসি মোস্তাফিজুর রহমান খবরটি নিশ্চিত করেছেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে ওই গ্রামের ২৭ জন মিলে নিজেদের মধ্যে চাঁদা তুলে পিকনিকের আয়োজন করেন। বুধবার সকালে ঝাওয়াইল ইউনিয়নের সোনামুইঘাট থেকে চার হাজার টাকা ভাড়ায় একটি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে পিকনিকের উদ্দেশ্যে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ে যাওয়া হয়।

 

সেখানে দুপুরের খাবার শেষে গোপালপুরে ফেরার পথে বিকাল ৫টার দিকে সিরাজগঞ্জের চায়নাঘাটের অদূরে প্রবল স্রোতে আরোহীসহ নৌকাটি ডুবে যায়। এতে পাঁচজন নিখোঁজ হন।

 

বাকিরা সাঁতার কেটে নিরাপদ স্থানে চলে যায়। উদ্ধারকর্মীরা নিখোঁজ ব্যক্তিদের সন্ধান চালাচ্ছেন। এদিকে ওই পাঁচজন একই গ্রামের হওয়ায় এলাকায় বইছে শোকের মাতম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023