শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৩ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ হানিফ (৭০) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু। সোমবার ভোর রাতে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

হানিফ নরসিংদীর পলাশ থানার মাঝেরচর এলাকার বাসিন্দা।

 

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মোহাম্মদ বাহারুল ইসলাম জানান, বেশ কিছুদিন ধরে এজমা রোগে অসুস্থ হয়ে কারা হাসপাতালে ভর্তি ছিলেন হানিফ। রাতে তার অবস্থার অবনতি হলে তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

 

তার বিরুদ্ধে শিবপুর থানায় মামলা নম্বর ০৪(১০)৮৯ ধারা ৩০২ ছিল। ওই মামলায় ১৯৯২ সালে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

 

এরপর ১৯৯৩ সাল থেকে তিনি কারাগারে বন্দি ছিলেন। পরে ২০১৭ সালের ৮ মে নরসিংদী জেলা কারাগার থেকে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ পাঠানো হয়। এ কারাগারে তার কয়েদি নম্বর ছিল ৫০৪১।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023