শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

যুক্তরাষ্ট্রে বর্ণবাদবিরোধী বিক্ষোভে গুলি, নিহত ১

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৭ জুলাই, ২০২০

ডেস্ক রিপোর্ট

যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিনে বর্ণবাদবিরোধী ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ বিক্ষোভ চলাকালে গুলিতে একজন নিহত হয়েছেন। শনিবার রাতে এ ঘটনা ঘটে।

 

এছাড়া এদিন সিয়াটলসহ আরও কয়েকটি শহরেও বর্ণবাদবিরোধী বিক্ষোভ হয়েছে। এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ৫০ আন্দোলকারীকে আটক করে পুলিশ। এ সময় পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

 

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, শনিবার রাতে টেক্সাসের অস্টিনে জড়ো হন বিক্ষোভকারীরা। ‘হাত মুষ্টিবদ্ধ কর! চালাও লড়াই!’ এমন স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন তারা। বিক্ষোভের সে দৃশ্য ফেসবুকে লাইভ করা হচ্ছিল। সেখানে ধারণকৃত ফুটেজ থেকে দেখা যায়, বিক্ষোভ চলার সময় হঠাৎ করেই কয়েকটি গুলির শব্দ।

 

অস্টিন পুলিশ ও জরুরি চিকিৎসাসেবা বিভাগ টুইটারে জানিয়েছে, ওই গুলি ছোড়ার ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আর কেউ হতাহত হয়নি। এ ঘটনায় পুলিশ এক সন্দেহভাজনকে আটক করেছে।

 

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বর্ণবৈষম্য ও পুলিশি সহিংসতার বিরুদ্ধে ২ মাস ধরে বিক্ষোভ চলছে। ২৫ মে মিনিয়াপোলিসে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড নিহত হওয়ার পর এ বিক্ষোভ শুরু হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023