শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

গাজীপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৭ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দু’জন নিহত হয়েছেন। রোববার রাত আড়াইটার দিকে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।

 

র‌্যাবের দাবি, নিহতরা সন্ত্রাসী এবং ডাকাত দলের সদস্য। তাদের আনুমানিক বয়স ৩০-৩২ বছর। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি র‌্যাব। খবর ইউএনবির

 

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার করা হয়েছে।

 

র‌্যাব-১-এর পোড়াবাড়ি ক্যাম্পের কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, রাত আড়াইটার দিকে র‌্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় একদল ডাকাত অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। র‌্যাবের টহল দল সেখানে অভিযান চালালে তাদের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী ডাকাতদের কয়েকজন র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। র‌্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করলে ঘটনাস্থলে দুই ডাকাত গুলিবিদ্ধ হন এবং বাকিরা পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় র‌্যাবের এক সৈনিক আহত হয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023