শিরোনাম :
কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স হবে বগুড়ায় দেড় লাখ অটো গিলে খাচ্ছে বিদ্যুৎ বগুড়ায় আবাসিক হোটেল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? আগামী সপ্তাহে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল দুই কারণে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত নন্দীগ্রামে কৃষিসেবা পৌঁছে দিতে কৃষকের দোরগোড়ায় কৃষি কর্মকর্তারা অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি তৈরি, বগুড়ায় দুই কারখানাকে জরিমানা বগুড়ার ৯ শিক্ষাপ্রতিষ্ঠানে সবাই ফেল, কারণ খুঁজতে ইউএনওদের নির্দেশ অশান্তি ভুলে পরিবর্তনের হাত ধরেছে নন্দীগ্রাম, হলদি নদীতে সেতু

একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

টাঙ্গাইলের মধুপুরে একটি বাড়ি থেকে একই পরিবারের ৪ জনের গলাকাটা ও ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। ওই বাড়িটি এখন পুলিশ ঘিরে রেখেছে।

 

শুক্রবার সকালে পৌর এলাকার উত্তরা আবাসিক এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

 

নিহতরা হলেন- গণি মিয়া (৪৫), কাজিরন ওরফে বুচি (৩৮), ছেলে তাজেল (১৭) ও মেয়ে সাদিয়া (৮)।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুদিন ধরে বাড়িটি তালাবদ্ধ ছিল। আজ ভোরে গণি মিয়ার শাশুড়ি এসে বাইরে থেকে তালা লাগানো দেখে ডাকাডাকি করেন। সাড়াশব্দ না পেয়ে এলাকাবাসীর সহায়তায় তালা ভেঙে ভেতরে গিয়ে চারজনের লাশ পড়ে থাকতে দেখা যায়।

 

মধুপুর সার্কেলের এসি কামরান হোসেন  বলেন, ধারণা করা হচ্ছে, দুদিন আগে তাদের হত্যা করা হয়েছে। লাশগুলো গলাকাটা ও থেতলানো। ঘটনা তদন্ত করে হত্যার কারণ জানা যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023