শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের অটো প্রমোশনের খবর ‘গুজব’: শিক্ষা মন্ত্রণালয়

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

করোনাভাইরাস মহামারীর মধ্যে শিক্ষার্থীদের পরীক্ষা নিতে না পারায় অটো প্রমোশন দেওয়া হচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমে যে খবর এসেছে, তা ‘সঠিক নয়’ বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

 

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিভিন্ন গণমাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেণিতে পরীক্ষা ছাড়াই অটো প্রমোশন দেওয়া হবে মর্মে প্রতিবেদন ছাপা হয়েছে। বিষয়টি ভিত্তিহীন ও গুজব। শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত এখনও গ্রহণ করেনি।”

 

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে গত ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দেশজুড়ে দুই মাস লকডাউনের পর বিধিনিষেধ অনেক ক্ষেত্রে তুলে নেওয়া হলেও সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৬ অগাস্ট পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

 

তবে কোভিড-১৯ পরিস্থিতি স্বাভাবিক না হলে স্কুল-কলেজ খুলবে না বলেও জানানো হয়েছে সরকারের তরফ থেকে।

 

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মধ্যে প্রাথমিক থেকে দশম শ্রেণির ক্লাস সংসদ টেলিভিশনে দেখিয়ে শিক্ষার্থীদের বাড়ির কাজ দেওয়া হচ্ছে। বিদ্যালয় খোলার পর এই বাড়ির কাজ মূল্যায়ন করা হবে।

 

বিভিন্ন বেসকারি শিক্ষা প্রতিষ্ঠান নিজেদের মত করে অনলাইনে ক্লাস নিচ্ছে। গত ১ জুলাই থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে তা স্থগিত রাখা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023