শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

রংপুরে রডবোঝাই ট্রাক উল্টে ৪ শ্রমিক নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১ জুলাই, ২০২০

রংপুর প্রতিনিধি

রংপুরের তারাগঞ্জে রডবোঝাই একটি ট্রাক উল্টে চার শ্রমিক নিহত হয়েছেন।

 

বুধবার দুপুরের দিকে উপজেলার অনন্তপুর এলাকায় ঘটনাটি ঘটে। এ সময় আরো ৫ জন শ্রমিক গুরুতর আহত হন।

 

নিহতরা হলেন, তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের সমসের আলী ছেলে ফরহাদ হোসেন (২৫), নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার পাচু মাহমুদের ছেলে খয়রাত হোসেন (৫০), একই এলাকার দর্জিপাড়ার ভেরা বানিয়ার ছেলে অনিল চন্দ্র (৪৫) ও দোলাপাড়া এলাকার কচি মাহমুদের ছেলে আবু বক্কর সিদ্দিক (৪৫)।

 

জানা গেছে, দুপুরের দিকে দিনাজপুর থেকে রডবোঝাই করে তারাগঞ্জ উপজেলার ব্যবসায়ী আতিয়ার রহমানের গুদামে যাচ্ছিল ট্রাকটি। পথে তারাগঞ্জ-বুড়িরহাট সড়কের অনন্তপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি সড়কের পাশে উল্টে যায়।

 

এ সময় ট্রাকের ওপর থাকা শ্রমিকরা রডের নিচে চাপা পড়েন। তাদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 

তারাগঞ্জ থানার ওসি জিন্নাত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023