শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

মার্ক জাকারবার্গের ৭২০ কোটি ডলার হাওয়া!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৮ জুন, ২০২০

ডেস্ক রিপোর্ট

বর্ণবাদ ইস্যুতে উত্তাল মার্কিন যুক্তরাষ্ট্র। আর এর প্রভাব পড়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ওপর। ফেসবুকে বর্ণবাদ ও ঘৃণ্য বক্তব্য ছড়ানোর প্রতিবাদে এ মাধ্যম বর্জনের জন্য #স্টপহেটফরপ্রফিট আন্দোলন জোরদার হচ্ছে। ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ঘৃণ্য বক্তব্য ঠেকানোর প্রতিশ্রুতি দিলেও অনেকে তার ওপর বিশ্বাস রাখতে পারছেন না। আর এরই জেরে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের সম্পদ কমে গেছে ৭২০ কোটি ডলার!

 

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, গত শুক্রবার ফেসবুকের শেয়ারের ৮ দশমিক ৩ শতাংশ দরপতন ঘটে। গত তিনমাসের মধ্যেই এটিই ফেসবুকের সর্বোচ্চ দরপতন। আর বিজ্ঞাপন বন্ধ করে দিয়ে ফেসবুককে সবচেয়ে বড় ধাক্কা দিয়েছে বহুজাতিক প্রসাধনী কোম্পানি ইউনিলিভার। কোকা কোলাও ফেসবুকে বিজ্ঞাপন না দেওয়ার কথা জানিয়েছে। এ ছাড়াও ৯০টির বেশি প্রতিষ্ঠান ফেসবুকে বিজ্ঞাপন না দেওয়ার ঘোষণা দিয়েছে। আর এর ফলে মার্ক জাকারবার্গের সম্পদের পরিমাণ আগের তুলনায় ৭২০ কোটি মার্কিন ডলার কমে গেছে।

 

ব্লুমবার্গ বিলিয়নিয়ার সূচক অনুযায়ী, ফেসবুকের শেয়ারের দাম কমে যাওয়ায় জাকারবার্গের মূল সম্পদের পরিমাণ কমে দাঁড়িয়েছে ৮ হাজার ২৩০ কোটি মার্কিন ডলারে। সম্পদের পরিমাণ কমায় বিশ্বের শীর্ষ ধনীর তালিকা থেকেও এক ধাপ নিচে নেমে গেছেন তিনি। এ কারণে বর্তমানে বিশ্বের ধনীর তালিকায় শীর্ষ তিন থেকে সরে জাকারবার্গ এখন চারে। তার জায়গায় উঠে এসেছেন লুই ভুটনের প্রধান নির্বাহী বার্নার্ড আরনল্ট।

 

বিজ্ঞাপন বর্জনের বিষয়ে মার্ক জাকারবার্গ সরাসরি কোনো মন্তব্য করেননি। সমালোচনার জবাবে তিনি বলেছেন, ‘ফেসবুক ভোটসংক্রান্ত পোস্টে লেবেল লাগাবে। এ ছাড়া যার কাছ থেকেই ঘৃণ্য বক্তব্য (হেট স্পিচ) আসুক না কেন, তা নিষিদ্ধ হবে। রাজনীতিবিদেরাও এর ব্যতিক্রম নন।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023