শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

আমের কার্টনের ভেতর রাইস কুকারে হেরোইন!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৫ জুন, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় এসেছে আম ভর্তি কার্টন। সেই আম কুরিয়ার থেকে তুলেছেন দু’জন। গোয়েন্দা তথ্য ছিল, আমের আড়ালে হেরোইনের একটি চালান এসেছে। পরে এলিফ্যান্ট রোডে তল্লাশি চালিয়ে আমসহ দু’জনকে আটক করেন র‍্যাবের সদস্যরা। তারা আমের কার্টন খুলে ভেতরে একটি রাইস কুকারের মধ্যে বিশেষ কায়দায় আনা আধা কেজি হেরোইন উদ্ধার করেন। এ ঘটনায় গ্রেফতার করা হয় মাদক ব্যবসায়ী দম্পতি হাবিবুর রহমান বাবু ও দিলরুবা দিপাকে।

 

সোমবার (১৫ জুন) সকালে মাদকের চালান আটক করা হয়। র‍্যাব-২ এর কোম্পানি কমান্ডার এসপি মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী  এসব তথ্য জানিয়েছেন।

 

তিনি বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ থেকে মাদকের যেসব চালান আসতো তা নিয়ন্ত্রণ করতো একটি গ্রুপ। সম্প্রতি তারা বিভক্ত হয়ে গেছে। গ্রেফতার হাবিবুর রহমান বাবু ও দিলরুবা দিপা মুন্সীগঞ্জ, ফরিদপুর এবং রাজধানীর মাদক নিয়ন্ত্রণ করে। তারা কোনও সহযোগীর মাধ্যমে এসব চালান আনে না। নিজেরাই এগুলো নিয়ন্ত্রণ করে।’

 

 

 

ফারুকী বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল আম ভর্তি একটি কার্টনে হেরোইনের চালানটি আসছে। এমন খবরে চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে আধা কেজি হেরোইন জব্দ করা হয়েছে। যার মূল্য প্রায় ৫০ লাখ টাকা।’

 

প্রতিমাসে ৩-৪টি চালান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আনা গতো র‍্যাবের এই কর্মকর্তা বলেন, ‘গ্রেফতার দু’জন শাড়ি-লুঙ্গি ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করতো। তারা মুন্সীগঞ্জে ভাড়া থাকেন। এছাড়া কুরিয়ারের মাধ্যমে শিশু খাদ্য, মৌসুমি ফল ব্যবসার আড়ালে হেরোইন আনা-নেওয়া করতো।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023