স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ার প্রবীন বিড়ি ব্যবসায়ী ও নুনগোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব বুলু মিয়া সরকার (৮২) (বুলু হাজি) শুক্রবার সকালে (০৫.০৬.২০) ইন্তেকাল করেছেন। তারঁ মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বগুড়া জেলা বিড়ি শিল্প মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি ও সাধারন সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলামসহ সমিতির সকল সদস্যবৃন্দ। মৃত্যুকালে তিনি স্ত্রী,সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।