শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

ছাত্রলীগ নেতার বাড়ি থেকে পাচারকালে ১৮০ বস্তা গম উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৮ জুন, ২০২০

ন‌ওগাঁ প্রতিনিধি

নওগাঁর পোরশায় ট্রলি ভর্তি সরকারি ১৮০ বস্তা গম উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। রবিবার রাত ১০টায় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাসির উদ্দিনের বাড়িতে থাকে পাচারকৃত সরকারি গম উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

 

জানা গেছে, উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমুল হামিদ রেজা গোপন সূত্রে জানতে পারে পোরশার নিতপুর সরকারি গুদাম কর্মকর্তা আব্দুল মতিনের সহযোগিতায় গুদাম থেকে সরকারি গম এক ছাত্রলীগের নেতার বাড়িতে পাচার করা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে  রবিবার রাত ১০টায় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাসির উদ্দিনের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় নাছিরের বাড়ির সামনে মাপজোক অবস্থায় একটি ট্রলি বোঝায় ১৮০ বস্তা সরকারি গম উদ্ধার করেন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান নাসির। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করতে পারেনি পুলিশ। পরে এই ঘটনায় উপজেলা নিবার্হী কর্মকর্তা খাদ্য গুদাম অফিস পরিদর্শন করে ১৮০ বস্তা সরকারি গম পাচারের সত্যতা পান। তবে পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

 

পোরশা উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমুল হামিদ রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জড়িতদের সবাইকে গ্রেপ্তার করা হবে। পোরশা থানার ওসি শাহিনুর রহমান জানান, মূল আসামি নাসির উদ্দিন পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। যে কেউ জড়িত থাকুক না কেন তাদের কেউ গ্রেপ্তার করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023