শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

বগুড়ায় করোনায় ২ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৬ জুন, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় এ রোগে মারা গেছেন ছয়জন। এছাড়া, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ নিয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে।

 

শনিবার (৬ জুন) দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শফিক আমিন কাজল।

 

তিনি জানান, ওই দু’জনসহ বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। ৫ জুন রাত পর্যন্ত বগুড়ায় মোট ৫৬৯ জন আক্রান্ত রোগী শনাক্ত করা হয় এবং তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৯ জন।

 

মৃত দু’জন হলেন- সাবেক পরিসংখ্যান কর্মকর্তা এজেএম ইদ্রিস আলী (৬৭) এবং বগুড়া কলেজের সাবেক অধ্যাপক আশরাফুল ইসলাম (৫৬)।

 

জানা যায়, সদর উপজেলার সূত্রাপুর রিয়াজ কাজী লেন এলাকার বাসিন্দা দুপচাঁচিয়ার সাবেক পরিসংখ্যান কর্মকর্তা এজেএম ইদ্রিস আলীর শরীরে কিছুদিন আগে উপসর্গ দেখা দেয়। তার মেয়ে চিকিৎসক হওয়ায় তাকে বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছিল। তার নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস পজিটিভ আসে। শারীরিক অবস্থার অবনতি হলে গত ৪ জুন তাকে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়। ৪৮ ঘণ্টা পর শনিবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

 

অন্যদিকে, ধাওয়াপাড়া এলাকার বাসিন্দা বগুড়া কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল ইসলামকে অসুস্থ অবস্থায় কয়েকদিন আগে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ হওয়ায় তাকে গত ২ জুন মোহাম্মদ আলী হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

 

মোহাম্মদ আলী হাসপাতাপলের আবাসিক চিকিৎসক (আরএমও) শফিক আমিন কাজল  জানান, মৃত দুই ব্যক্তির মরদেহ জীবাণুমুক্ত করে হাসপাতাল চত্বরেই জানাজা করে দাফনের জন্য পাঠিয়ে দেওয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023