শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

রংপুর স্টেশন থেকে কোনো ট্রেন চলবে না

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৩১ মে, ২০২০

রংপুর প্রতিনিধি

সারাদেশের বিভিন্ন স্টেশন থেকে আন্ত:নগর ট্রেন স্বাস্থ্য বিধি মেনে চলাচল শুরু করলেও উত্তরের বিভাগীয় নগরীর রংপুর স্টেশন থেকে আন্তঃনগর ট্রেন চলাচল করবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফলে বিপাকে পড়েছে যাত্রীরা।

 

রংপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আলমগীর হোসেন জানায়, রেলওয়ে মন্ত্রণালয় থেকে রংপুর স্টেশন থেকে আন্তঃনগর রংপুর এক্সপ্রেস চলাচলের কোনো সিদ্ধান্ত হয়নি। রংপুর এক্সপ্রেস রাতে চলাচল করে এবং এই স্টেশনে ওয়াশ করার ব্যবস্থা না থাকা ছাড়াও কাউন্টার ও স্টেশনের জায়গা কম। সে কারণে স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলাচলে গুরত্ব দেয়ার কারণেই এই সিদ্ধান্ত হয়েছে। এতে বিপাকে পড়েছেন রংপুরের ট্রেন যাত্রীরা।

 

রোববার সকালে স্টেশনে এসে ভিড় করেন অনেকেই। সালমান নামের এক যাত্রী জানান, টিভিতে দেখে আমি স্টেশনে এসে শুনি রংপুর থেকে কোনো ট্রেন যাবে না। বাসে ভাড়া বেশি। এখন আমি কিভাবে ঢাকা যাবো বুঝতে পারছি না। গত কয়েক মাস থেকে কর্মহীন অবস্থায় আছি।

 

সানজিদা নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্রী জানালেন, ঢাকায় যাওয়াটা খুব প্রয়োজন। কর্তৃপক্ষ জানালেন অনলাইনে টিকেট কিনতে। আবার আরেকজন বললেন, রংপুর এক্সপ্রেস চালানোর সিদ্ধান্ত হয়নি। কী করবো বুঝতে পারছি না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023