শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

নন্দীগ্রামে ঈদ মার্কেটে উপচে পড়া ভিড়, মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ মে, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার নন্দীগ্রামে ঈদকে সামনে রেখে নতুন পোশাক কিনতে ক্রেতাদের ভিড় বেড়েছে বিভিন্ন দোকানে। উপজেলার পাশাপাশি তৃণমূল পর্যায়ের গ্রাম্য বাজারের দোকানগুলোতেও রয়েছে উপচে পড়া ভিড়। স্বাস্থ্যবিধি অমান্য করে সকাল থেকে বিকেল পর্যন্ত চলছে এই বেচা-কেনা।

 

সরকারি নির্দেশনায় বলা হয়েছে স্বাস্থ্যবিধি মেনে ১০ মে থেকে সারাদেশে সীমিত পরিসরে শপিং মল ও দোকানপাট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে। কিন্তু নিরাপদ কোনো দূরত্ব মানার অবকাশ নেই নন্দীগ্রামের ক্রেতা-বিক্রেতাদের মধ্যে। অনেকের মুখে নেই মাস্ক। আবার দোকানগুলোতে হাত ধোয়ার জন্য ব্যবস্থা রাখা হলেও ক্রেতারা সেটিও ব্যবহার করছে না।

 

খাদিজা আক্তার নামের এক ক্রেতা বলেন, ঈদে বাচ্চাদের নতুন জামাকাপড় দিতে হবে এজন্য কেনাকাটা করতে এসেছি। করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি রয়েছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমিতো একা আসিনি আমার মতো অনেকেই এসেছে।

 

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, করোনার কারনে ব্যবসা এতো দিন বন্ধ ছিল। ঈদকে সামনে রেখে দোকান খোলার সুযোগ পাচ্ছি। ক্রেতাদের আগোমনও অনেক। এতো মানুষের জন্য স্বাস্থ্যবিধি মানা কষ্টকর। আমরা চেষ্টা করছি স্বাস্থ্যবিধি মেনে মালা-মাল বিক্রি করার জন্য।

 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার বলেন, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। নিরাপদ দূরত্ব মেনে বেচা-কেনা করার জন্য দোকানদারদের নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনা বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023