শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

এক মাস যাবৎ করোনায় মৃত্যুশূন্য চীন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৬ মে, ২০২০

ডেস্ক রিপোর্ট

করোনার উৎপত্তিস্থল হিসাবে পরিচিত চীনে গত এক মাস ধরে এই ভাইরাসে কোনও মৃত্যুর ঘটনাও ঘটেনি। দেশটিতে নতুন আক্রান্তের সংখ্যাও অতি নগণ্য। করোনায় মৃত্যু শূন্যে নামিয়ে এখন অনেক আত্মবিশ্বাসী চীন।

 

বিগত একমাসের মধ্যে চীনের কোথাও করোনাভাইরাসে একটি মৃত্যুর ঘটনাও ঘটেনি। আক্রান্তদের মধ্যে করোনা অবশিষ্ট রয়েছে মাত্র ৮৯ জনের শরীরে। তারা এখন চিকিৎসাধীন। এদের মধ্যে শুক্রবারই চার জনের দেহে কোভিড-১৯ পজিটিভির শনাক্ত হয়েছে। ফলে গোটা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেছে বেইজিং সরকার।

 

তবে, বাইরের দেশ থেকে পুনরায় করোনা সংক্রমণের ঝুঁকি উড়িয়ে দিতে পারছে না চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন। তবে তা নিয়ন্ত্রণযোগ্য বলেই মনে করছে স্বাস্থ্য কমিশন।

 

গত বছর ডিসেম্বরের শেষ নাগাদ চীনের উহানে প্রথম প্রাণঘাতী এই ভাইরাসের খোঁজ মিলে। পরে চীনের সীমানা ছাড়িয়ে গোটা দুনিয়ায় থাবা বসায় করোনাভাইরাস। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইতালি, স্পেন হয়ে ওঠে মৃত্যুপুরী। এ পর্যন্ত করোনায় সংক্রামিত হয়েছে বিশ্বের ৪৬ লাখের বেশি মানুষ। আর ৩০ লাখের বেশি প্রাণ হারিয়েছে।

 

ওয়ার্ল্ডোমিটারের রিপোর্ট অনুযায়ী, চীনে ৮২ হাজার ৯৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৪,৬৩৩ জনের। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন ৭৮,২০৯ জন। বর্তমানে দেশটিতে চিকিৎসাধীন আছেন মাত্র ৮৯ জন রোগী। এদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023