শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

তাপপ্রবাহ চলবে আরও দু-তিন দিন, ঝড়ও হতে পারে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৩ মে, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

সারা দেশে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। গত দুই সপ্তাহে প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। তবে বৃষ্টি না হলে তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা প্রকাশ করছেন আবহাওয়াবিদরা।

 

 

খুলনা ও বরিশাল বিভাগসহ ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, রাজশাহী, পাবনা, ফেনী, নোয়াখালী অঞ্চলগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী দুদিন এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

আবহাওয়াবিদ নাজমুল হক বলেন, ‘দেশের অনেক এলাকায় এখন তাপপ্রবাহ বইছে। এটি আরও দুই-তিনদিন থাকতে পারে।’

 

তবে ঝড় বৃষ্টির পূর্বাভাস আছে। বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও জানান তিনি।

 

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, দেশের দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে। এই কারণেই বাড়ছে তাপমাত্রা। তাপমাত্রা আরও কিছুটা বেড়ে দেশের কোনো কোনো অঞ্চলে তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কাও আছে।

 

তাপপ্রবাহের পাশাপাশি আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের দুয়েক জায়গায় এবং কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্য অঞ্চলের আকাশ অস্থায়ীভাবে মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023