শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

রোগী ফেরত পাঠালে প্রয়োজনে হাসপাতালের লাইসেন্স বাতিল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ মে, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

করোনাভাইরাস আক্রান্ত নন এমন রোগীদের চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে ভোগান্তি চরমে পৌঁছার পর, টনক নড়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের। হুঁশিয়ারি দিয়েছে কোনো বেসরকারি হাসপাতাল রোগীদের ফিরিয়ে দিলে প্রয়োজনে লাইসেন্স বাতিলের মতো পদক্ষেপ নেবে।

 

 

মঙ্গলবার জারি করা এক নির্দেশনায় এমন বার্তা দেয়া হয়। নির্দেশনায় বলা হয়, সব বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে সন্দেহভাজন করোনা রোগীদের জন্য চিকিৎসার আলাদা ব্যবস্থা থাকতে হবে। চিকিৎসা সুবিধা থাকা সত্ত্বেও কোন রোগীকে ফেরত দেয়া যাবে না।

 

রেফার করতে হলে স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড হাসপাতাল নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগ করে তা করতে হবে। এছাড়াও বলা হয়েছে, দীর্ঘদিন ধরে যেসব রোগী কিডনি ডায়ালিসিসসহ বিভিন্ন চিকিৎসা গ্রহণ করছেন তাদের চিকিৎসা অব্যাহত রাখতে হবে।

 

নির্দেশনার ব্যত্যয় ঘটলে, প্রচলিত বিধান অনুযায়ী হাসপাতালের লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023