শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

করোনা সন্দেহে রাজধানীতে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৪ মে, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

করোনা সন্দেহে রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকার একটি ভবনের পাঁচ তলা ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) শাখার কন্সটেবল তোফাজ্জল হোসেন। সোমবার সকালে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।

 

জানা গেছে, খিলগাঁও তিলপাপাড়ার ১৬৮/ নম্বর বাসায় স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে থাকতেন কন্সটেবল তোফাজ্জল হোসেন। গত ২৯ এপ্রিল ওই কনস্টেবলের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। এরপরও বিষয়টি নিয়ে তার স্ত্রীর সঙ্গে সন্দেহ প্রকাশ করেন। এ নিয়ে তোফাজ্জল মানসিকভাবে হতাশাগ্রস্থ হয়ে পড়েন।

 

সোমবার সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে তোফাজ্জল বাসা থেকে দরজা খুলে বের হন। তিনি বাসার বাইরে থেকে দরজা লাগিয়ে দেন। এর কিছু সময় পর পাঁচ তলার ছাদ থেকে ভারি কিছু পড়ে যাওয়ার শব্দ পান তার স্ত্রী। পরে বাসার অন্যরা বের হয়ে দেখেন বাসার সামনের রাস্তায় তোফাজ্জলের রক্তাক্ত লাশ পড়ে আছে।

 

খিলগাঁও থানার ওসি মশিউর রহমান জানিয়েছেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023