শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ সেই দুইজনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৩ মে, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

রাজধানীর নয়াপল্টনে ‘স্টাইল জোন’ সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ২ জনের মৃত্যু হয়েছে। মৃত দুজন হলেন- সেলুনে চুল কাটাতে আসা রাসেল (২৮) ও পথচারী শাহ আলম (৫০)। এছাড়া চিকিৎসাধীন রয়েছেন দোকান মালিক আবুল কালাম (৪০)।

 

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাঁরা।

 

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে মারা যায় রাসেল ও শনিবার দুপুরে শাহ আলমের মৃত্যু হয়। রাসেলের শরীরের ৪৯ শতাংশ ও শাহ আলমের শরীরের ৭০ শতাংশ পোড়া ছিল। এছাড়া আবুল কালাম ৩৬ শতাংশ পোড়া শরীর নিয়ে বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

 

নয়াপল্টনে ‘স্টাইল জোন’ নামে সেলুনের মালিক আবুল কালাম বুধবার রাত ৯টার দিকে দোকানের সাটার বন্ধ করে ভেতরে রাসেল নামের ওই যুবকের চুল-দাড়ি কাটছিলেন। তখন দোকানের ভেতর থাকা এসি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে দোকানের ভেতরের সব ঝলসে যায় এবং বিস্ফোরণে দোকানের সাটার ভেঙে রাস্তায় গিয়ে পড়ে। এতে রাস্তা দিয়া হেঁটে যাওয়া পথচারী শাহ আলমসহ তিনজন দগ্ধ হয়। পরে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023