শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

করোনায় ৫ পুলিশ সদস্যের মৃত্যু, আক্রান্ত ৬৭৭

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২ মে, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

করোনাভাইরাসে বাংলাদেশ পুলিশের ৫ সদস্যের মৃত্যু হয়েছে। এছাড়া ৬৭৭ সদস্য আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৩২৮ জন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্য। পুলিশ সদর দপ্তরের একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

 

 

সূত্র জানায়, আক্রান্তদের মধ্যে শুধু ঢাকা মহানগরেই (ডিএমপি) রয়েছেন ৩২৮ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ১ হাজার ২২৫ জন। আইসোলেশনে রয়েছেন ১৭৪ জন। সুস্থ হয়েছেন ৫৫ জন।

 

সর্বশেষ করোনায় আক্রান্ত হয়ে শনিবার রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) উপপরিদর্শক (এসআই) সুলতানুল আরেফিন।

 

 

 

সুলতানসহ এ নিয়ে বাংলাদেশ পুলিশের ৫ সদস্য করোনাযুদ্ধে আত্মোৎসর্গ করলেন। মৃত অন্য পুলিশ সদস্যরা হলেন- ওয়ারী ট্রাফিক পুলিশের জসিম উদ্দিন, ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট দক্ষিণ বিভাগের এএসআই মো. আবদুল খালেক, ডিএমপির ট্রাফিক উত্তর বিভাগের কনস্টেবল মো. আশেক মাহমুদ, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এসআই নাজির উদ্দিন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023