শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

চালু হচ্ছে বিশেষ পার্সেল ট্রেন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

কৃষিপণ্য পরিবহনে বিশেষ পার্সেল ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল শুক্রবার (১ মে) থেকে বিশেষ পার্সেল ট্রেনটি চালু হবে। বৃহস্পতিবার বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো: শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

তিনি জানান, মহামারি করোনাভাইরাস মোকাবিলায় সারাদেশে গণপরিবহন বন্ধ রয়েছে। তাই কৃষকের উৎপাদিত পণ্যসামগ্রী, শাক-সবজি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি পরিবহনের জন্য বাংলাদেশ রেলওয়ে শুক্রবার (১ মে) থেকে তিন জোড়া বিশেষ পার্সেল ট্রেন পরিচালনা করবে।

 

‘সেই লক্ষে শুক্রবার থেকে চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা এবং যশোর-ঢাকা-যশোর রুটে তিন জোড়া বিশেষ পার্সেল এক্সপ্রেস ট্রেন চলবে।’

 

এর মধ্যে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা এবং ঢাকা-জামালপুর-ঢাকা রুটে সপ্তাহে ৭ দিন এই ট্রেন চলাচল করবে। য‌শোর-ঢাকা-য‌শোর রু‌টে সপ্তাহে দুই দিন চলাচল করবে।

 

প্রতিদিন চট্টগ্রাম থেকে সকাল ১০টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে বিকেল ৪টায়। আবার ঢাকা থেকে রাত ১০টায় চট্টগ্রামের উদ্দেশ্যে ছাড়বে। পথে গুরুত্বপূর্ণ সব স্টেশন ধরবে এ পার্সেল এক্সপ্রেস ট্রেন।

 

পার্সেল এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে সকাল ৮টায় ছেড়ে বিকেল ৪টায় দেওয়ানগঞ্জ পৌঁছাবে। দেওয়ানগঞ্জ থেকে রাত ৮টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে প্রতিদিন। পথে গুরুত্বপূর্ণ সব স্টেশন ধরবে ট্রেনটি। তবে ঢাকা-যশোর রুটের শিডিউল এখনো দেওয়া হয়নি।

 

রেল সূত্র বলছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলেই যাত্রীবাহী ট্রেন চালাতে প্রস্তুত রেলওয়ে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023