শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

সেই ভিক্ষুককে নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৭ এপ্রিল, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

করোনাভাইরাস দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য ভিক্ষা করে জমানো ১০ হাজার টাকা দান করা শেরপুরের ঝিনাইগাতি উপজেলার নাজিম উদ্দিনের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

 

প্রধানমন্ত্রী বলেছেন, শেষ সম্বলটুকু দান করে তিনি (নাজিম উদ্দিন) সারাবিশ্বে একটি মহৎ দৃষ্টান্ত স্থাপন করেছেন। বাংলাদেশের মানুষের মধ্যে এখনও এই মানবতাবোধটা আছে। কিন্তু সেটা আমরা পাই যারা নিঃস্ব তাদের কাছে। অনেক সময় দেখি বিত্তশালীরা হাহুতাশ করেই বেড়ায়।

 

সোমবার রাজশাহী বিভাগের আট জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন, আপনারা দেখেছেন। একজন ভিক্ষা করে খায়। একটা সাধারণ মানুষ। আগে টুকটাক কিছু করত। এখন করতে পারে না। দুর্ঘটনায় পঙ্গু হয়ে যায়। ভিক্ষা করে ১০ হাজার টাকা জমা করেছিল, থাকার ঘর ঠিক করবে বলে। তার গায়ে ভালো জামা নেই। খাবারও ঘরে ঠিকমতো নেই। সেই মানুষ তার জমানো টাকা তুলে দিয়েছেন করোনাভাইরাসে যারা ক্ষতিগ্রস্ত তাদের সাহায্যের জন্য।

 

‘আমি মনে করি সারাবিশ্বে একটি মহৎ দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন। এত বড় মানবিকগুণ আমাদের অনেক বিত্তশালীর মধ্যেও দেখা যায় না। কিন্তু একজন নিঃস্ব মানুষ, যার কাছে এই টাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টাকা দিয়ে জামা কিনতে পারত, ঘরের খাবার কিনতে পারত। তার জন্য সে অনেক কিছু করার চিন্তা করতে পারত। কিন্তু সে তা করেনি’ বলেন প্রধানমন্ত্রী।

 

তিনি বলেন, এই মুহূর্তে তার ভিক্ষা পাওয়া মুশকিল। তারপরও সে চিন্তা করেনি। শেষ সম্বলটুকু সে দান করে গেছে। এই যে একটা মহৎ উদারতা দেখাল, বাংলাদেশের মানুষের মধ্যে এখনও এই মানবতাবোধটা আছে। কিন্তু সেটা আমরা পাই যারা নিঃস্ব তাদের কাছে। অনেক সময় দেখি অনেক বিত্তশালী হাহুতাশ করেই বেড়ায়। ঝিনাইগাতির নাজিম উদ্দিন, এই যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখা উচিত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023