নন্দীগ্রামে ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিল আ.লীগ নেতা রানা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৬ এপ্রিল, ২০২০

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হওয়া অসহায় দরিদ্রদের ঘরে ঘরে গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিলেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানা এলএলবি। গত শনিবার সন্ধ্যায় তাঁর নিজস্ব অর্থায়নে নন্দীগ্রাম পৌরসভার ৯ টি ওয়ার্ডে ৬০০ জন পরিবারকে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ সময় পৌর আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান, সাধারন সম্পাদক মুকুল হোসেনসহ দলীয় নেতাকর্মীরা তাকে সহযোগীতা করেন।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানা বলেন, কর্মহীন দরিদ্র ব্যক্তিদের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। এতে করে প্রকৃত অসহায়-কর্মহীন পরিবারা সহায়তা পাচ্ছেন। আবার খাদ্য সামগ্রী নিতে ঝুঁকি নিয়ে কাউকে ঘর থেকে বের হতে হচ্ছেনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023