শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

পোশাক কারখানা খোলার সিদ্ধান্ত হয়নি : বিজিএমইএ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৫ এপ্রিল, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

গার্মেন্ট খোলার সিদ্ধান্ত হয়নি। তাই ক‌রোনার এই প্রাদুর্ভাবে গ্রাম থে‌কে শ্রমিকদের ফি‌রি‌য়ে না আনার অনুরোধ ক‌রে‌ছে পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

 

শুক্রবার (২৪ এপ্রিল) রাতে বিজিএমইএর ওয়েবসাইটে সদস্য‌দের উদ্দেশে এক বার্তায় এ তথ্য জানি‌য়ে‌ছে সংগঠন‌টি।

 

বিজিএমইএর নির্দেশনায় বলা হয়েছে, অর্থনীতি‌কে চলমান রাখতে সার্বিক পরিস্থিত বিবেচনায় পোশাক কারখানা খোলা রাখার নির্দেশনা দে‌বে বিজিএমইএ। সেই নির্দেশনা না পাওয়া পর্যন্ত যেসব শ্রমিক গ্রামে আছে, তাদের ঢাকায় আসতে না বলার জন্য অনুরোধ করা হলো।

 

পর্যায়ক্রমে এলাকাভিত্তিক পোশাক কারখানা খোলার নির্দেশনা দেয়া হবে জা‌নি‌য়ে বিজিএমইএ বল‌ছে, শুরু‌তে কারখানা সীমিত আকারে খোলা রাখা যাবে। ফলে প্রথম ধাপে কারখানার আশপাশে যেসব শ্রমিক থাকে, তাদেরই কাজে যোগদান করতে বলা যাবে। মানবিক দৃষ্টিকোণ বিবেচনায় কোনো শ্রমিক ছাঁটাই না করার অনুরোধ করে‌ছে পোশাক মা‌লিক‌দের সংগঠন‌টি। এছাড়া বিরূপ পরিস্থিতিতে শ্রমিকদের ঢাকায় নিয়ে আসা হলে বিজিএমইএর পক্ষ থে‌কে কোনো সহায়তা করা হ‌বে না ব‌লে জানা‌নো হ‌য়ে‌ছে।

 

এ‌দি‌কে বৃহস্পতিবার (২২ এপ্রিল) সরকা‌রি আ‌দে‌শে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির মধ্যে চলমান সাধারণ ছুটি আরও ১০ দিন বাড়ানো হয়েছে। বিভিন্ন নির্দেশনা পালন সাপেক্ষে আগামী ২৬ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।

 

এর আ‌গে করোনার কারণে সরকার প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে। পরে তিন দফায় বাড়িয়ে ২৫ এপ্রিল পর্যন্ত করা হয়।

 

জানা গে‌ছে, সাধারণ ছুটির সময় গণপ‌রিবহন বন্ধ থাক‌বে।‌ এমন প‌রি‌স্থি‌তি‌তে গ্রা‌মে চ‌লে যাওয়া শ্রমিকদের কাজে যোগ দিতে মা‌লিকরা যেন বাধ্য না ক‌রে সেজন্য বিজিএমইএ এই নির্দেশনা দি‌য়ে‌ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023