স্টাফ রিপোর্টার, ঢাকা
রমজান সামনে রেখে ১৪০০ কোটি টাকার পণ্য কিনেছে টিসিবি। ১৫ রমজান পর্যন্ত পণ্য সরবরাহ দিতে পারবে বলে জানিয়েছেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল হাসান জাহাঙ্গীর। বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ানবাজারে টিসিবি ভবনে সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন তিনি।
এখন পর্যন্ত সরবরাহে ঘাটতি না থাকলেও, কাউকে বেশি পণ্য না কেনার আহ্বান জানান তিনি। তবে জনবল সংকট থাকায় জটিলতার কথাও জানিয়েছে টিসিবি। ঈদের পরও চলবে টিসিবির কার্যক্রম। সংশ্লিষ্ট কারো বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল হাসান জাহাঙ্গীর।