শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

গাজীপুরে ৩২ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

গাজীপুরের দুই থানার ৩২ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২৫ জন গাজীপুর মহানগরের গাছা থানায় কর্মরত। বাকি সাতজন গাজীপুর জেলা পুলিশের কালীগঞ্জ থানায় কর্মরত।

 

গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার মো. আনোয়ার হোসেন জানান, সোমবার (২০ এপ্রিল) মহানগর পুলিশের গাছা থানায় নতুন ২০ জন পুলিশ সদস্যের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। কয়েক দিন আগে এ থানার আরও পাঁচজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।

 

গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মো. শাহীন জানান, ১৩ এপ্রিল গাছা থানার এক উপপরিদর্শকের (এসআই) প্রথম করোনা শনাক্ত হয়। এরপর ১৬ এপ্রিল গাছা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) ও পুলিশের আরও দুই সদস্য এবং থানার এক কর্মীর (বাবুর্চি) করোনাভাইরাস শনাক্ত হয়। গত ১৮ এপ্রিল মেডিকেল টিম গাছা থানার আরও ২৬ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠায়। তাদের নমুনা পরীক্ষায় সোমবার নতুন করে গাছা থানার আরও ২০ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে থানাটির ২৫ কর্মকর্তা-স্টাফের শরীরের করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। থানার আরও ৪২ জনের মতো পুলিশের ও স্টাফের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।

 

গাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, আক্রান্তরা সবাই আইসোলশনে আছেন। পাশাপাশি থানার নিয়মিত কার্যক্রম চালু রাখা হয়েছে।

 

এদিকে জেলা পুলিশের কালীগঞ্জ থানার সাতজনের মধ্যে করোনা সংক্রমণের তথ্য জানিয়েছেন জেলা পুলিশের কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ দত্ত। থানার আরও কয়েক সদস্যের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023