শিরোনাম :

সোহরাওয়ার্দী মেডিকেলের পাঁচ চিকিৎসক করোনায় আক্রান্ত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

রাজধানী ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পাঁচ চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত পাঁচজনের মধ্যে দুজন মেডিসিন বিভাগ, একজন শিশু বিভাগ, একজন অবেদনবিদ্যা বিভাগ ও একজন বহির্বিভাগের চিকিৎসক। তারা ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

 

হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। আক্রান্ত পাঁচ চিকিৎসক সোহরাওয়ার্দী হাসপাতালেই আইসোলেশনে রয়েছেন। হাঁচি-কাশি ছাড়া তাদের তেমন অন্য কোনো লক্ষণ নেই।

 

তবে আক্রান্ত পাঁচ চিকিৎসক কিভাবে আক্রান্ত হলেন সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

এদিকে করোনাভাইরাস দেশে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ৯১ জনে। করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩১২ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৪শ ৫৬ জনে।

 

ইতোমধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এক সহকারী অধ্যাপক করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023