শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

টিকা আবিষ্কার হলে সারাবিশ্বে ছড়িয়ে দিতে হবে : জাতিসংঘ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

ডেস্ক রিপোর্ট

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা আবিষ্কার করা সম্ভব হলে তা বৈষম্যহীনভাবে বিশ্বব্যাপী সবার কাছে পৌঁছে দেয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। টিকা আবিষ্কার করতে পারলে বৃহৎ শক্তিগুলো তা নিজেদের একচ্ছত্র নিয়ন্ত্রণে রাখবে বলে জল্পনা শুরু হওয়ার পর গুতেরেস এ আহ্বান জানালেন।

 

তিনি গতকাল শনিবার নিজের অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন, কোভিড-১৯ রোগের টিকা তৈরির জন্য একটি আন্তর্জাতিক জোট গঠন করা উচিত। এরপর কাঙ্ক্ষিত টিকা আবিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে তা বিশ্বের প্রতিটি দেশে ছড়িয়ে দিতে হবে এবং তার দাম রাখতে হবে সাধারণ মানুষের নাগালের মধ্যে।টিকা আবিষ্কারের বিষয়টিকে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে না দেখে জনসেবামূরক প্রকল্প হিসেবে নিয়ে কাজ করার জন্য বিশেষজ্ঞদের প্রতি আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব।

গত ডিসেম্বরের শেষদিকে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। এরপর চীন থেকে সারাবিশ্বে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এ ভাইরাস। বর্তমানে বিশ্বের মোট ২৩ লাখ ৩০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং এদের মধ্যে মৃত্যু হয়েছে এক লাখ ৬০ হাজার মানুষের। সূত্র : পার্সটুডে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023