শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

আরো ৫০ লাখ মানুষ রেশন কার্ড পাবেন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

দেশে ৫০ লাখ মানুষের রেশন কার্ড আছে। আমরা আরো ৫০ লাখ মানুষকে কার্ড করে দেবো। চাল বিতরণে বেশ কিছু নিয়ম ভঙ্গের তথ্য পাওয়ার পর আমরা আপাতত চাল বিতরণ কর্মসূচি বন্ধ রেখেছি। সামনে নতুনভাবে এ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

এ সময় তিনি আরো জানান, দেশে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে প্রণোদনার প্যাকেজ থেকে সবাইকে সহায়তা করা হবে। আজ সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকা‌রি বাস ভবন গণভবন থে‌কে ভি‌ডিও কনফা‌রেন্সে যোগ দিয়ে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

 

এ সময় তিনি যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেছেন প্রধানমন্ত্রী। এছাড়া যারা অসুস্থ তাদের সুস্থতাও কামনা করেছেন সরকার প্রধান। এসময় সরকার প্রধান সবাইকে একসাথে এই প্রাণঘাতী ভাইরাস মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানান।

 

প্রধানমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহীনির সবাই আন্তরিকতার সাথে মানুষের পাশে দাড়িয়েছেন। জনগণকেও নিজ নিজ জায়গা থেকে এ মহামারি মোকাবিলায় একসাথে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী আজ ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার সঙ্গে ভিডিও কনফারেন্স কথা বলছেন।

 

এসব জেলার সরকা‌রি কর্মকর্তা ও রাজ‌নৈ‌তিক নেতা‌দের স‌ঙ্গে আজ পর্যায়ক্রমে মতবি‌নিময় ক‌রবেন প্রধানমন্ত্রী। জেলাগুলোর করোনাভাইরাস পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেবেন তিনি। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023