শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

ব্রেকিং নিউজ
দেশে নতুন করে আক্রান্ত ২১৯, মৃত্যু ৪
রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৫ এপ্রিল, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ২১৯ জন আক্রান্ত হয়েছেন। একদিনে এটাই সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১২৩১। এছাড়া নতুন করে আরও ৪ জন মারা গেছেন। এনিয়ে মৃত্যুর সংখ্যা ৫০ জনে দাঁড়িয়েছে।

 

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে যোগ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব তথ্য জানান। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৭৪০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নারায়গঞ্জ, ঢাকা, গাজীপুর ও ময়মনসিংহে বেশি আক্রান্ত হয়েছেন।

 

স্বাস্থ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, লকডাউন মেনে ঘরে না থাকলে দেশে যুক্তরাষ্ট্রের মতো করোনা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এখন করোনা আক্রান্তদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। আমরা সেই পরিস্থিতিতে যেতে চাই না।

 

লকডাউন আরও কড়াকড়িভাবে আরোপের আহ্বান জানিয়ে জাহিদ মালেক বলেন, অনেককে বিনা প্রয়োজনে রাস্তায় ঘোরাঘুরি করতে দেখা যায়। এমন মানসিকতা থেকে বিরত থাকতে হবে।

 

এ সময় করোনা আক্রান্ত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈনুদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান স্বাস্থ্যমন্ত্রী।

 

পরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা.নাসিমা সুলতানা বলেন, মারা যাওয়া ৪ জনের মধ্যে পুরুষ তিনজন একজন মহিলা। এদের মধ্যে ২ জনের বয়স ৭০ বছরের বেশি, একজন চিকিৎসক মারা গেছেন তার বয়স ৫০ বছর ও ৩৫-৪০ বছরের মধ্যে একজন। ৩৫-৪০ বছরের মধ্যে যিনি মারা গেছেন তার শরীরে আগে থেকে ক্যান্সার ছিল।

 

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023