শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

গাইবান্ধায় আরও ৬ জন শনাক্ত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৫ এপ্রিল, ২০২০

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা জেলায় আরও ছয়জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে রয়েছেন গোবিন্দগঞ্জের চারজন, সাদুল্লাপুরে ও সাঘাটায় দুইজন। এনিয়ে জেলায় করোনা ভাইরাস পজেটিভ রোগী সংখ্যা দাঁড়ালো ১২ জনে।

 

গত মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে জেলা সিভিল সার্জন এবিএম আবু হানিফ বিষয়টি নিশ্চিত করে জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষা কেন্দ্রের রির্পোটে সোমবার দুইজন ও মঙ্গলবার চারজনের করোনা ভাইরাস পজিটিভ তথ্য জানা যায়।

 

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডা. মজিদুল ইসলাম জানান, মঙ্গলবার আক্রান্ত চারজনই গোবিন্দগঞ্জের শালমারা ইউনিয়নের একই পরিবারের সদস্য। তারা সকলেই গত ১১ এপ্রিল গোবিন্দগঞ্জে প্রথম শনাক্ত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন। প্রথম আক্রান্ত ব্যক্তি নারায়নগঞ্জের এক পোষাক কারাখানার কর্মী। তিনি সম্প্রতি বাড়ি ফিরেছিলেন। এই চারজন তার ছোট দুই ভাই, স্ত্রী ও ছেলে।

 

সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব জানান, আক্রান্ত এই যুবক উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বাসিন্দা ও নারায়ণগঞ্জের একটি পোষাক কারখানার কর্মী। গত চারদিন আগে তিনি বাড়ি ফিরেছিলেন।

 

সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন জাহাঙ্গীর জানান, উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের এই যুবক ঢাকায় দিনমজুরের কাজ করতো। গত ৪/৫ দিন আগে তিনি বাড়ি ফিরেছিলেন।

 

প্রসঙ্গত. গত ২২ মার্চ জেলায় প্রথম দুইজন আমেরিকা প্রবাসীর ‘করোনা ভাইরাস পজেটিভ’ শনাক্ত হয়। পরে তাদের সংস্পর্শে আসা আরও তিনজন ও গত ১১ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে গোবিন্দগঞ্জে আসা এক ব্যক্তির করোনা পজেটিভ ধরা পরে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023