শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

রংপুরে মদপানে চারজনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৬ এপ্রিল, ২০২০

রংপুর প্রতিনিধি

রংপুরে দেশীয় চোলাই মদ পান করে চারজনের মৃত্যু হয়েছে। সদর উপজেলার সদ্যপুস্করিণী ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- ওই ইউনিয়নের পশ্চিম কেশবপুর গ্রামের মাংস ব্যবসায়ী সাহিদার রহমান (৪৮), বানিয়াপাড়া এলাকার চা দোকানি আবু রায়হান (৪৫), পালিচড়া বাজার এলাকার নৈশপ্রহরী আফছার আলী (৬৫) ও রংপুর নগরীর দর্শনা সূত্রাপুর এলাকার কাঁচামাল ব্যবসায়ী মমদেল হোসেন।

 

স্থানীয়দের বরাত দিয়ে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন জানান, ওই চারজন রোববার (৫ এপ্রিল) রাতে চোলাই মদ পান করেন। এরপর রাতেই তিনজনের মৃত্যু হয়। সোমবার ( ৬ এপ্রিল) সকালে গুরুতর অসুস্থ আবু রায়হানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়। এ ঘটনায় আরও একজন হাসপাতালে ভর্তি রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে তিনি জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023