শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

জনশূন্য নন্দীগ্রাম, ছাড়পত্র পেলেন ৩২ জন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৮ মার্চ, ২০২০

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে গুরুত্বপূর্ণ সড়ক এখন জনশূন্য। করোনা ভাইরাস প্রাদুর্ভাবে যেন থমকে গেছে পৌর শহর। হোম কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হওয়ায় ৩২ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সরজমিন দেখা গেছে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বদলে গেছে সবকিছু। সারি সারি সব দোকানপাট বন্ধ। মার্কেটে মার্কেটে তালা ঝুলছে। মাঝেমধ্যে দু-একটা রিকশা-ভ্যান চলাচল করছে। প্রয়োজন ছাড়া কেউ ঘড় থেকে বের হচ্ছেন না। তবে দূর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ। সব মিলিয়ে এ যেন এক যুদ্ধ প্রাণঘাতী করোনার বিরুদ্ধে। এতে জয়ী হতে হলে বাইরে নয়, ঘরে অবস্থান করাই অতি জরুরি। যারা আজ ঘরে, তারাই এ যুদ্ধের বীর।

 

এদিকে নন্দীগ্রাম উপজেলায় ৬৪ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এরমধ্যে হোম কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হওয়ায় ৩২ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে এই নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের শরীরে করোনা ভাইরাসের কোন উপসর্গ দেখা যায়নি। গত ২৪ ঘন্টার ব্যবধানে নতুন করে কোন হোম কোয়ারেন্টিন বাড়েনি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. তোফাজ্জল হোসেন মন্ডল বলেন, বিদেশ ফেরত ব্যক্তিদের বাড়িতেই থাকতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। হোম কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হওয়ায় ৩২ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023