শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৫ মার্চ, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে চার যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঘোগা বটতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

 

শেরপুর থানার ওসি হুমায়ুন কবির জানান, বগুড়া থেকে ছেড়ে আসা ঢাকার বাইপাইলগামী একটি বাস বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার শেরপুরের ঘোগা বটতলা এলাকায় পৌঁছায়। এ সময় ঢাকা ছেড়ে আসা বগুড়াগামী একটি ট্রাকের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাস ও ট্রাকে থাকা চারজন নিহত এবং ১০ জন আহত হন।

 

শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন জানান, ঘটনাস্থলে চারজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। বগুড়ার ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই আবদুল আজিজ মণ্ডল জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ১০ জনকে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023