শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

বিদেশ ফেরতদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখতে পুলিশে হস্তান্তরের নির্দেশ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০

স্টোফ রিপোর্টার, ঢাকা

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে বিদেশ ফেরতদের বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টিনে রাখতে ও স্বাস্থ্যগত পরীক্ষা করতে তাদেরকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ও পররাষ্ট্র সচিবের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি শেষে আজ বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ রুলসহ চার দফা নির্দেশনা দেন।

 

অন্য তিন দফা নির্দেশনা হচ্ছে- বিদেশ ফেরত সকলকে ১৪ দিন বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টিনে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র সচিব ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ; বিদেশ ফেরতদের ও সন্দেহভাজনদের মেডিকেল চেক আপ/স্বাস্থ্য পরীক্ষা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে স্বাস্থ্য সচিবের প্রতি নির্দেশ;  জেলা প্রশাসনের মাধ্যমে কোয়ারেন্টিনে রাখা ব্যক্তিদের তদারকি করতে জনপ্রশাসন সচিবের প্রতি নির্দেশ।

 

আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

 

এর আগে গত ১৫ মার্চ দেশে করোনাভাইরাস প্রতিরোধে স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্যসচিব, শিক্ষাসচিব, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিব, স্বরাষ্ট্র সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বিবাদী করা হয়।

 

আজ বৃহস্পতিবার এই রিটের ওপর শুনানি হয়। রিটের পক্ষে আইনজীবী ইউনুছ আলি আকন্দ নিজেই শুনানি করেন। আদালত এমিকাস কিউরি হিসেবে রেজা-ই রাব্বী খন্দকারের বক্তব্য শোনেন। এছাড়া রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ এম আর চৌধুরী।

 

উল্লেখ্য, চীনের উহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া কোভিড-১৯ করোনা ভাইরাস বর্তমানে বিশ্বেও প্রায় অধিকাংশ দেশেই ছড়িয়ে পড়েছে।  বাংলাদেশে এ পর্যন্ত ১৭ জন করোনা ভাইরাসে আক্রান্তের সন্ধান পাওয়া গেছে।  মারা গেছেন ১ জন।

 

যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে, করোনাভাইরাসে বিশ্বব্যাপী প্রাণ হারিয়েছেন ৮ হাজার ৮০০’রও বেশি মানুষ। বিশ্বব্যাপী এ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২০ হাজারেরও বেশি। আর এ ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৮৪ হাজোরেরও বেশি মানুষ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023