শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

নন্দীগ্রামে সাংবাদিকদের করণীয় শীর্ষক সভা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৪ মার্চ, ২০২০

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে সুশীল সমাজ গঠনে মানবাধিকার কর্মী ও সাংবাদিকদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বকুল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন রানা এলএলবি।

 

উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনিছুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবির, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, রুর‌্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম, কেন্দ্রীয় আইন সহায়তা ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমুন নাহার, বিভাগীয় সভাপতি স্বপ্না চৌধুরী, জেলা কমিটির সভাপতি সাজেদুর রহমান, সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক একেএম ফজলুল হক কাশেম প্রমূখ।

 

সভাটি পরিচালনা কলেন, উপজেলা আইন সহায়তা কেন্দ্র ও রুর‌্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশনের সভাপতি আমিনুল ইসলাম জুয়েল। সভাশেষে সমাজ সেবায় অবদান রাখায় উপজেলার ২০জনকে সন্মাননা স্মারক প্রদান তরা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023